বিভাস । ত্রিতাল ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী একেলা হায় রে - তোমার আশা হারায়ে।। ভোর হল নিশা, জাগে দশ দিশা - আছি দ্বারে দাঁড়ায়ে উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে ।।