গীতবিতান
← সব গান

গভীর রজনী নামিল হৃদয়ে

পর্যায়: পূজা

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই । রহি রহি শুধু সুদুর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই ।। সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে- প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই ।। অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান । চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান । নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে, অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24