গীতবিতান
← সব গান

গোধূলীগগনে মেঘে ঢেকেছিল

পর্যায়: প্রেম

গোধূলীগগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা।। হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই- আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা।। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি, আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কে কখনো কবে এমন সন্ধ্যা হবে- জনমের মতো হায় হয়ে গেল হারা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21

গোধূলীগগনে মেঘে ঢেকেছিল – গীতবিতান