গীতবিতান
← সব গান

গগনে গগনে আপনার মনে

পর্যায়: প্রকৃতি

গগনে গগনে আপনার মনে কী খেলা তব। তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব।। জটার গভীরে লুকালে রবিরে, ছায়াপটে আঁকো এ কোন্‌ ছবি রে। মেঘমল্লারে কী বল আমারে কেমনে কব।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16