গীতবিতান
← সব গান

গগনে গগনে ধায় হাঁকি

পর্যায়: বিচিত্র

গগনে গগনে ধায় হাঁকি বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশখী, স্পর্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি, অলখ পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে । অন্তরতল মন্থন করে ছন্দে সাদা কালোর দ্বন্দ্বে, কভু ভালো কভু মন্দে, কভু সোজা কভু বাঁকাতে । ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে, মুক্তিরণের যোদ্ধৃবীরের ভ্রূভঙ্গে, ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24