গীতবিতান
← সব গান

গোলাপ ফুল ফুটিয়ে আছে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে - ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে ।। হেথায় বেলা, হোথায় চাঁপা, শেফালি হোথা ফুটিয়ে - ওদের কাছে মনের ব্যথা বল্‌ রে মুখ ফুটিয়ে।। ভ্রমর কহে, 'হেথায় বেলা হোথায় আছে নলিনী - ওদের কাছে বলিব নাকো আজিও যাহা বলি নি। মরমে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব - বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।।'
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-28