গীতবিতান
← সব গান

গোপন কথাটি রবে না গোপনে

পর্যায়: প্রেম

গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে- না না না, রবে না গোপনে। বিভল হাসিতে বাজিল বাঁশিতে, স্ফুরিল অধরে নিভৃত স্বপনে- না না না, রবে না গোপনে। মধুপ গুঞ্জরিল, মধুর বেদনায় আলোক-পিয়াসি অশোক মুঞ্জরিল। হৃদয়শতদল করিছে টলমল অরুণ প্রভাতে করুণ তপনে- না না না, রবে না গোপনে।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16