গোপন প্রাণে একলা মানুষ যে
তারে কাজের পাকে জড়িয় রাখিস নে । ।
তার একলা ঘরের ধেয়ান হতে উঠুক-না গান নানা
স্রোতে,
তার আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে।।
তোর প্রানের মাঝে একলা মানুষ যে
তারে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।
কোন্ আরেক একা ওরে খোঁজে, সেই তো ওরই দরদ
বোঝে-
যেন পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে।।