গুরুপদে মন করো অর্পন, ঢালো ধন তাঁর ঝুলিতে। লঘু হবে ভার, রবে নাকো আর ভবের দোলায় দুলিতে। হিসাবের খাতা নাড়ো ব'সে ব'সে, মহাজনে নেয় সুদ ক'বে ক'বে - খাঁটি যেই জন সেই মহাজনে কেন থাক হায় ভুলিতে। দিন চলে যায় ট্যাঁকে টাকা হায় কেবলই খুলিতে খুলিতে ।।