গীতবিতান
← সব গান

হার মানালে গো ভাঙিলে অভিমান

পর্যায়: পূজা

হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় হায় । ক্ষীণ হাতে জ্বালা ম্লান দীপের থালা হল খান্‌ খান্‌ হায় হায় ।। এবার তবে জ্বালা আপন তারার আলো, রঙিন ছায়ায় এই গোধূলি হোক অবসান হায় হায় ।। এসো পারের সাথি- বইল পথের হাওয়া, নিবল ঘরের বাতি । আজি বিজন বাটে, অন্ধকারের ঘাটে সব-হারানো নাটে এনেছি এই গান হায় হায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24