হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা । ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা।। মিছে প্রণয়ের হাসি বোলো তারে ভালো নাহি বাসি। চাই নে মিছে আদর তাহার, ভালোবাসা চাই নে। বোলো বোলো, সজনী লো, তারে - আর যেন সে লো আসে নাকো হেথা।।