গীতবিতান
← সব গান

হল না লো হল না সই

পর্যায়: প্রেম

হল না লো, হল না, সই, হায়- মরমে মরমে লুকানো রহিল, বলা হল না। বলি বলি বলি তারে কত মনে করিনু- হল না লো, হল না, সই, হায়।। না কিছু কহিল, চাহিয়া রহিল, গেল সে চলিয়া, আর সে ফিরিল না। ফিরাব ফিরাব ব'লে কত মনে করিনু- হল না লো, হল না, সই, হায়।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23