← সব গানহম, সখি, দারিদ নারী
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
হম, সখি, দারিদ নারী ।
জনম অবধি হম পীরিতি করনু, মোচনু লোচনবারি ।
রূপ নাহি মম, কছু নাহি গুণ, দুখিনী আহির জাতি-
নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম যৌবনগরবে মাতি-
অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি পীরিত করনে জানি ।
এক নিমিখ পল নিরখি শ্যাম জনি, সোই বহুত করি মানি ।
কুঞ্জপথে যব নিরখি সজনি হম শ্যামক চরণক চীনা
শত শত বেরি ধূলি চু্ম্বি সখি, রতন পাই জনু দীনা ।
নিঠুর বিধাতা, এ দুখজনমে মাঙব কি তুয়া-পাশ ।
জনম-অভাগী উপেখিতা হম বহুত নাহি করি আশ-
দূর থাকি হম রূপ হেরইব, দূরে শুনইব বাঁশি,
দূর দূর রহি সুখে নিরীখিব শ্যামক মোহন হাসি ।
শ্যামপ্রেয়সি রাধা! সখি লো! থাক' সুখে চিরদিন-
তুয়া সুখে হম রোয়ব না সখি, অভাগিনী গুনহীন ।
আপন দুখে, সখি, হম রোয়ব লো, নিভৃতে মুছইব বারি ।
কোহি ন জানব, কোন বিষাদে তন-মন দহে হমারি ।
ভানুসিংহ ভনয়ে, শুন কালা,
দুখিনী অবলা বালা-
উপেখার অতি তিখিনী বাণে না দিহ না দিহ জ্বালা ।।