গীতবিতান
← সব গান

হাওয়া লাগে গানের পালে

পর্যায়: পূজা

হাওয়া লাগে গানের পালে- মাঝি আমার, বোসো হালে।। এবার ছাড়া পেলে বাঁচে, জীবনতরী ঢেউয়ে নাচে এই বাতাসের তালে তালে।। দিন গিয়েছে, এল রাতি, নাই কেহ মোর ঘাটের সাথি। কাটো বাঁধন, দাও গো ছাড়ি- তারার আলোয় দেব পাড়ি, সুর জেগেছে যাবার কালে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23