গীতবিতান
← সব গান

হরষে জাগো আজি

পর্যায়: পূজা

হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে, প্রীতিযোগে তাঁর সাথে একাকী।। গগনে গগনে হেরো দিব্য নয়নে কোন্‌ মহাপুরুষ জাগে মহাযোগাসনে- নিখিল কালে জড়ে জীবে জগতে দেহে প্রাণে হৃদয়ে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24