গীতবিতান
← সব গান

হায় হায় রে, হায় পরবাসী

পর্যায়: বিচিত্র

সখী । হায় হায় রে, হায় পরবাসী, হায় গৃহছাড়া উদাসী । অন্ধ অদৃষ্টের আহবানে কোথা অজানা অকুলে চলেছিস ভাসি । শুনিতে কি পাস দুর আকাশে কোন্ বাতাসে সর্বনাশার বাঁশি ।। ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি । রঙিন মেঘের তলে গোপন অশ্রুজলে বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে সঞ্চিত নীরব অট্টহাসি হা হা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28