গীতবিতান
← সব গান

হায় রে হায় রে নূপুর

পর্যায়: শ্যামা

হায় রে, হায় রে নূপুর, তার করুণ চরণ ত্যজিলি, হারালি কলগুঞ্জনসুর। নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া স্মরণ সুমধুর। তার কোমল-চরণ-স্মরণ সুমধুর। তোর ঝঙ্কারহীন ধিক্কারে কাঁদে প্রাণ মম নিষ্ঠুর।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24