গীতবিতান
← সব গান

হায় হায় হায় দিন চলি যায়

পর্যায়: বিচিত্র

হায় হায় হায় দিন চলি যায় । চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল' চল' চল' হে । টগ'বগ'-উচ্ছল কাথলিতল-জল কল'কল' হে । এল চীনগগন হতে পূর্ববনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ । শ্রাবণবাসরে রস ঝর' ঝর' ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে ।। এস' পুঁথিপরিচারক তদ্ধিতকারক তারক তুমি কান্ডারী । এস' গণিতধুরন্ধর কাব্যপুরন্দর ভূবিবরণভান্ডারী । এস' বিশ্বভারনত শুষ্করুটিনপথ- মরু-পরিচারণক্লান্ত । এস' হিসাবপত্তরত্রস্ত তহবিল-মিল-ভুল-গ্রস্ত লোচনপ্রান্ত-ছল'ছল রে ।। এস' গীতিবীথিচর তম্বুরকরধর তানতালতলমগ্ন । এস' চিত্রী চট'পট' ফেলি তুলিক-পট রেখাবর্ণবিলগ্ন । এস' কন্‌স্‌টিট্যুশন- নিয়মবিভুবষণ তর্কে অপরিশ্রান্ত । এস' কমিটিপরাতক বিধানঘাতক এস' দিগভ্রান্ত টল'মল' হে ।।,
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-24