হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে- যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে।। ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা, বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে রে রে রে, আমার রাখবে ধ'রে কে রে- দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে।।