হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী ওই-যে দিল আনি ।। বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় । কোন্ গোপন কানাকানি পূর্ণশশী ওই-যে দিল আনি ।। আবেশ লাগে বনে শ্বেতকরবীর অকাল জাগরণে । ডাকছে থাকি থাকি ঘুমহারা কোন্ নাম-না-জানা পাখি । কার মধুর স্মরণখানি পূর্ণশশী ওই-যে দিল আনি ।।