গীতবিতান
← সব গান

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে

পর্যায়: প্রকৃতি

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে ।। অধর করুণ-মাখা, মিনতিবেদনা-আঁকা নীরবে চাহিয়া থাকা বিদায়খনে ।। ঝরঝর ঝরে জল, বিজুলি হানে, পবন মাতিছে বনে পাগল গানে । আমার পরানপুটে কোন্‌খানে ব্যথা ফুটে, কার কথা জেগে উঠে হৃদয়কোণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-29