হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি ।। ফুটিল মন প্রাণ মম তব চরণলালসে, দিনু হৃদয়কমলদল পাতি ।। তব নয়নজ্যোতিকণা লাগি তরুণ রবিকিরণ উঠে জাগি । নয়ন খুলি বিশ্বজন বদন তুলি চাহিল তব দরশপরশসুখ মাগি । গগনতল মগন হল শুভ্র তব হাসিতে, উঠিল ফুটি কত কুসুমপাঁতি- হেরি তব বিমল মুখভাতি ।। ধ্বনিত বন বিহগকলতানে, গীত সব ধায় তব পানে । পূর্বগগনে জগত জাগি উঠি গাহিল, পূর্ণ সব তব রচিত গানে । প্রেমরস পান করি গান করি কাননে উঠিল মন প্রাণ মম মাতি- হেরি তব বিমলমুখভাতি ।।