হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে।। তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা- ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে।। এ শুভলগনে জাগুক গগনে অমৃতবায়ু, আনুক জীবনে নবজনমের অমল আয়ু। জীর্ণ যাহা-কিছু যাহা-কিছু ক্ষীণ নবীনের মাঝে হোক তা বিলীন- ধুয়ে যাক যত পুরানো মলিন নব-আলোকের স্নানে।।