হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি- আঙিনাতে বাহিরেতে মন কেন গেল ঠেকি ।। বাতাসে লুকায়ে থেকে কে যে তারে গেছে ডেকে, পাতায় পাতায় তোরে পত্র সে যে গেছে লেখি ।। কখন্ দখিন হতে কে দিল দুয়ার ঠেলি, চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি । বকুল পেয়েছে ছাড়া, করবী দিয়েছে সাড়া, শিরীষ শিহরি উঠে দূর হতে কারে দেখি ।।