কানাড়া । চৌতাল হে মহাপ্রবল বলী, কত অসংখ্য গ্রহ তারা তপন চন্দ্র ধারণ করে তোমার বাহু, নরপতি ভুমাপতি হে দেববন্দ্য ।। ধন্য ধন্য তুমি মহেশ, ধন্য, গাহে সর্ব দেশ- স্বর্গে মর্তে বিশ্বলোকে এক ইন্দ্র ।। অন্ত নাহি জানে মহাকাল মহাকাশ, গীতছন্দে করে প্রদক্ষিণ । তব অভয়চরণে শরণাগত দীনহীন, হে রাজা বিশ্ববন্ধু ।।