গীতবিতান
← সব গান

হে নুতন দেখা দিক আরবার

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ । তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন সূর্যের মতন ।। রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন । ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় । উদয়দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্তমাঝে চিরনূতনেরে দিলো ডাক পঁচিশে বৈশাখ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08