গীতবিতান
← সব গান

হে অন্তরের ধন

পর্যায়: পূজা

হে অন্তরের ধন, তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন ।। আমার ঘরে তোমায় আমি একা রেখে দিলাম স্বামী- কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ ।। হে অন্তরের ধন, এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন । তোমার বাঁশি নানা সুরে আমায় খুঁজে বেড়ায় দূরে, পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26