গীতবিতান
← সব গান

হে বিরহী হায় চঞ্চল হিয়া তব

পর্যায়: প্রেম

হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব- নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে, কোন্‌ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া । স্বপনরূপিণী আলোকসুন্দরী অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী, তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-29