গীতবিতান
← সব গান

হে কৌন্তেয় ভালো লেগেছিল বলে

পর্যায়: চিত্রাঙ্গদা

হে কৌন্তেয়, ভালো লেগেছিল ব'লে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি নন্দনকানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় । যদি সাঙ্গ গল পূজা তবে আঞ্জা করো, প্রভু, নির্মাল্যের সাজি থাক্‌ পড়ে মন্দিরবাহিরে । এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03