গীতবিতান
← সব গান

হে নবীনা প্রতিদিনের পথের ধূলায়

পর্যায়: প্রেম

হে নবীনা, প্রতিদিনের পথের ধূলায় যায় না চিনা।। শুনি বাণী ভাসে বসন্তবাতাসে, প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা।। স্বপনে দাও ধরা কী কৌতুকে ভরা। কোন্‌ অলকার ফুলে মালা সাজাও চুলে, কোন্‌ অজানা সুরে বিজনে বাজাও বীণা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15