গীতবিতান
← সব গান

হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু

পর্যায়: পূজা ও প্রার্থনা

হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু, আমি ক্ষুদ্র অশ্রুবিন্দু ।। তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি, তার পরে সব নীরব শান্তিরাশি- তার পরে শুধু বিস্মৃতি আর ক্ষমা- শুধাব না আর কখন্‌ আসিবে অমা, কখন্‌ গগনে উদিবে পূর্ণ ইন্দু ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03