গীতবিতান
← সব গান

হিমের রাতের ওই গগনের

পর্যায়: প্রকৃতি

হিমের রাতের ওই গগনের দীপগুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ।। ঘরে ঘরে ডাক পাঠালো- 'দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।।' শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান, কাশ ঝরে যায় নদীর তীরে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-29