গীতবিতান
← সব গান

হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নীচে নেমে এলে

পর্যায়: প্রকৃতি

হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য । কুন্দমালতী করিছে মিনতি, হও প্রসন্ন ।। যাহা-কিছু ম্লান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ । বিচ্ছেদভারে বনচ্ছায়ারে করে বিষন্ন- হও প্রসন্ন ।। সাজাবি কি ডালা, গাঁথিবে কি মালা মরণসত্রে । তাই উত্তরী নিলে ভরি ভরি শুকানো পত্রে ? ধরণী যে তব তান্ডবে সাথি প্রলয়বেদনা নিল বুকে পাতি । রুদ্র, এবারে বরবেশে তারে করো গো ধন্য- হও প্রসন্ন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20