হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী, কেন নয়নে আসে বারি । আজি প্রিয়তম আসিবে মোর ঘরে- বলো কী করিব আমি সখী । দেখা হলে সখী, সেই প্রাণবঁধুরে কী বলিব নাহি জানি । সে কি না জানিবে, সখী, রয়েছে যা হৃদয়ে- না বুঝে কি ফিরে যাবে সখী ।।