হবে জয়, হবে জয়, হবে জয় রে, ওহে বীর, হে নির্ভয়।। জয়ী প্রাণ, চিরপ্রাণ, জয়ী রে আনন্দগান, জয়ী প্রেম, জয়ী ক্ষেম, জয়ী জ্যোতির্ময় রে।। এ আঁধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে, ওহে বীর, হে নির্ভয়। ছাড়ো ঘুম, মেলো চোখ, অবসাদ দূর হোক, আশার অরুণালোক হোক অভ্যুদয় রে।।