← সব গানহরি তোমায় ডাকি সংসারে একাকী
পর্যায়: পূজা ও প্রার্থনা
হরি, তোমায় ডাকি, সংসারে একাকী আঁধার অরণ্যে ধাই হে ।
গহন তিমিরে নয়নের নীরে পথ খঁজে নাহি পাই হে ।।
সদা মনে হয় 'কী করি' 'কী করি', কখন আসিবে কালবিভাবরী-
ভাই ভয়ে মরি, ডাকি হরি! হরি! হরি বিনে কেহ নাই হে ।।
নয়নের জল হবে না বিফল, তোমায় সবে বলে ভকতবৎসল-
সেই আশা মনে করেছি সম্বল, বেঁচে আছি শুধু তাই হে ।
আঁধারেতে জাগে তব আঁখিতারা, তোমার ভক্ত কভু হয় না পথহারা-
প্রাণ তোমায় চাহে, তুমি ধ্রুবতারা- আর কার পানে চাই হে ।।