সখীরা । হতাশ হোয়ো না, হোয়ো না, হোয়ো না সখা । নিজেরে ভুলায়ে লোয়ো না, লোয়ো না আঁধার গুহার তলে ।। উত্তীয় । চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত আকুল হবে, অনুখন অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বাঁধিব - বাঁধনবিহীন সেই যে বাঁধন অকারণ ।। সখীরা । হবে সখা, হবে তবে হবে জয়- নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয় । হে প্রেমিক তাপস, নিঃশেষে আত্ম-আহুতি ফলিবে চরম ফলে ।।