← সব গানহৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কন্ঠে শুখাওল মালা ।
বিরহবিষে দহি, বহি গল রয়নী, নহি নহি আওল কালা ।।
বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব, বিফল এ পীরিতি লেহা ।
বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা ।।
চল সখি, গৃহে চল, মুঞ্চ নয়নজল- চল সখি, চল গৃহকাজে ।
মালতিমালা রাখহ বালা- ছি ছি সখি, মরু মরু লাজে ।
সখি লো, দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর ।
সখি লো, দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর ।।
তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে ।
আকুল জীবন থেহ ন মানে, অহরল জ্বলত হুতাশে ।
সজনি, সত্য কহি তোয়,
খোয়ব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয় মোয় ।
হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে-
বাত না বোলবে, বদন না হেরবে! মরিব হলাহল ভখি রে ।
ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে-
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি, নহি টুটে জীবনমরণে ।।