গীতবিতান
← সব গান

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু

পর্যায়: প্রকৃতি

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হল রোমাঞ্চিত বন বনান্তর- দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে মিলনস্বপ্নে সে কোন অতিথি রে! সঘনবর্ষণশব্দমুখরিত বজ্রসচকিত ত্রস্ত শর্বরী, মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে- কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21