গীতবিতান
← সব গান

হৃদয়বসন্তবনে যে মাধুরী বিকাশিল

পর্যায়: শ্যামা

হৃদয়বসন্তবনে যে মাধুরী বিকাশিল সেই প্রেম এই মালিকায় রূপ নিল, রূপ নিল, রূপ নিল- এই ফুলহারে প্রেয়সী তোমারে বরণ করি । অক্ষয় মধুর সুধাময় হোক মিলনবিভাবরী । প্রেয়সী তোমায় প্রাণবেদিকায় প্রেমের পূজায় বরণ করি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03