গীতবিতান
← সব গান

হৃদয়বেদনা বহিয়া প্রভু এসেছি তব দ্বারে

পর্যায়: পূজা

হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে ।। তুমি অন্তর্যামী হৃদয়স্বামী, সকলই জানিছ হে- যত দুঃখ লাজ দারিদ্র্য সঙ্কট আর জানাইব কারে? অপরাধ কত করেছি, নাথ, মোহপাশে প'ড়ে- তুমি ছাড়া, প্রভু, মার্জনা কেহ করিবে না সংসারে ।। সব বাসনা দিব বিসর্জন তোমার প্রেমপাথারে, সব বিরহ বিচ্ছেদ ভুলিব তব মিলন-অমৃতধারে ।। আর আপন ভাবনা পারি না ভাবিতে, তুমি লহো মোর ভার- পরিশ্রান্ত জনে, প্রভু, লয়ে যাও সংসারসাগরপারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03