হৃদয়ের মণি আদরিণী মোর, আয় লো কাছে আয়। মিশাবি জোছনাহাসি রাশি রাশি মৃদু মধু জোছনায়। মলয় কপোলে চুমে ঢলিয়া পড়িছে ঘুমে, কপোলে নয়নে জোছনা মরিয়া যায়। যমুনালহরীগুলি চরণে কাঁদিতে চায়।।