গীতবিতান
← সব গান

হৃদয়ে ছিলে জেগে

পর্যায়: প্রকৃতি

হৃদয়ে ছিলে জেগে, দেখি আজ শরতমেঘে ।। কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁওয়া লেগে ।। কী-যে গান গাহিতে চাই, বাণী মোর খুঁজে না পাই । সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে, সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-08