গীতবিতান
← সব গান

হদয়ে রাখো গো দেবী চরণ তোমার

পর্যায়: নাট্যগীতি

হদয়ে রাখো গো দেবী, চরণ তোমার । এসো মা করুণারানী, ও বিধুবদনখানি হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার । এসো আদরিনী বাণী, সমুখে আমার ।। মৃদু মৃদু হাসি হাসি বিলাও অমৃতরাশি, আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা- তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা । বসন্তের বনমালা অতুল রূপের ডালা, মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার- ঘুচাও মনের মোর সকল আঁধার ।। অদর্শন হলে তুমি ত্যেজি লোকালয়ভূমি অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে । হেরে মোরে তরুলতা বিষাদে কবে না কথা, বিষন্ন কুসুমকুল বনফুলবনে । 'হা দেবী' 'হা দেবী' বলি গুঞ্জরি কাঁদিবে অলি, ঝরিবে ফুলের চোখে শিশির-আসার- হেরিব জগত শুধু আঁধার- আঁধার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01