হৃদয়ে তোমার দয়া যেন পাই । সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই ।। তব দয়া জাগিবে স্মরণে নিশিদিন জীবনে মরণে, দুঃখে সুখে সম্পদে বিপদে তোমারি দয়া-পানে চাই- তোমারি দয়া যেন পাই ।। তব দয়া শান্তির নীরে অন্তরে নামিবে ধীরে । তব দয়া মঙ্গল-আলো জীবন-আঁধারে জ্বালো- প্রেমভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়ারূপে পাই, আমার ব'লে কিছু নাই ।।