হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে এসো হে আনন্দময়, এসো চিরসুন্দর ।। দেখাও তব প্রেমমুখ, পাসরি সর্ব দুখ, বিরহকাতর তপ্ত চিত্ত-মাঝে বিহরো ।। শুভদিন শুভরজনী আনো এ জীবনে, ব্যর্থ এ নরজনম সফল করো প্রিয়তম । মধুর চিরসঙ্গীতে ধ্বনিত করো অন্তর, ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধানিঝর ।।