গীতবিতান
← সব গান

হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে

পর্যায়: পূজা

হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে, নিখিল সুন্দর ভুবনে একি এ মহামধুরিমা ।। ডুবিল কোথা দুখ সুখ রে অপার শান্তির সাগরে, বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা । গভীর সঙ্গীত দ্যুলোকে ধ্বনিছে গম্ভীর পুলকে, গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা । চিত্তমাঝে কোন্‌ যন্ত্রে কী গান মধুময় মন্ত্রে বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20