গীতবিতান
← সব গান

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে

পর্যায়: পূজা

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে । বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ।। এই-যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা- ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে ।। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে ; জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে । আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে- সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03