হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও । আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে । আমাদের শ্যামকে দিয়ে যাও ।। হেরো গো প্রভাত হল, সুয্যি ওঠে, ফুল ফুটেছে বনে । আমরা শ্যামকে নিয়ে গোষ্ঠে যাব আজ করেছি মনে । ওগো, পীত ধড়া পরিয়া তারে কোলে নিয়ে আয় । তার হাতে দিয়ো মোহন বেণু, নূপুর দিয়ো পায় ।। রোদের বেলায় গাছের তলায় নাচব মোরা সবাই মিলে । বাজবে নূপুর রুনুঝুনু, বাজবে বাঁশি মধুর বোলে । বনফুলে গাঁথব মালা, পরিয়ে দেব' শ্যামের গলে ।।