গীতবিতান
← সব গান

হে সখা বারতা পেয়েছি মনে মনে

পর্যায়: প্রেম

হে সখা, বারতা পেয়েছি মনে মনে তব নিশ্বাসপরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে ।। কেন মঞ্চনা কর মোরে, কেন বাঁধ অদৃশ্য ডোরে- দেখা দাও, দেখা দাও দেহ মন ভ'রে মম নিকুঞ্জবনে ।। দেখা দাও চম্পকে রঙ্গনে, দেখা দাও কিংশুকে কাঞ্চনে । কেন শুধু বাঁশরির সুরে ভুলায়ে লয়ে যাও দূরে, যৌবন-উৎসবে ধরা দাও দৃষ্টির বন্ধনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03